দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেরপুর পূজা উদযাপন ফ্রন্টের জেলা আহ্বায়ক বহিষ্কার

মোঃ সাইদুর রহমান সাদী
0


সুলতান আহমেদ ময়না জেলা প্রতিনিধি  

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট–এর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেরপুর জেলা শাখার আহ্বায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার–কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক গোবিন্দ চাঁদ কুণ্ডু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীমতী অপর্ণা রায় দাস ও সাধারণ সম্পাদক বাবু সমীর কুমার বসু–এর সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে শ্রী জিতেন্দ্র মজুমদার–কে আহ্বায়ক পদসহ সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কারের আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং আজ থেকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট–এর সঙ্গে তার কোনো ধরনের সাংগঠনিক সম্পৃক্ততা থাকবে না।

কেন্দ্রীয় কমিটি সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবগত থাকার জন্য অনুরোধ জানিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)