বকশীগঞ্জে নবাগত ইউএনও মুরাদ হোসেনের সাথে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি :
বকশীগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার  (৯ এপ্রিল ) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় বীর মুক্তিযোদ্ধারা তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন।ইউএনও মুরাদ হোসেন মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন এবং তাদের যেকোনো সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের কমান্ডার নওশেদ আলী, বীর মুক্তিযোদ্ধা পরিমল সাহা, বীর মুক্তিযোদ্ধা রশীদ মাস্টার,বীর মুক্তিযোদ্ধা ইকবাল আজাদ সহ উপজেলার অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)