বকশীগঞ্জে নতুন ইউএনওর যোগদান, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি :
বকশীগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল)বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রথম অফিস করেন তিনি। যোগদানের প্রথম দিনেই উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন নবাগত ইউএনও।
মতবিনিময় সভায় তিনি নদী ভাঙন রোধ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, ফুটপাত দখলমুক্তকরণ, লাউচাপড়া বিনোদন কেন্দ্রের উন্নয়ন, ভূমি সেবার মানোন্নয়নসহ সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার কথাও জানান।
এসময় তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, এর আগে তিনি দেওয়ানগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)