বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আদেশ (P.O 26 of 1973) এর আর্টিকেল ৭.৩ অনুযায়ী একটি দাপ্তরিক সার্কুলার জারি করা হয়েছে। উক্ত নির্দেশনা মোতাবেক, দেশের সকল জেলা পরিষদের চেয়ারম্যান/প্রশাসকগণ পদাধিকারবলে সংশ্লিষ্ট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। সেই প্রেক্ষিতে অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ এখন থেকে শেরপুর জেলা ইউনিটের অভিভাবক হিসেবে কাজ করবেন।
বিডিআরসিএস-এর মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম স্বাক্ষরিত এক অফিস সার্কুলারের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আর্তমানবতার সেবায় নিয়োজিত এই ঐতিহ্যবাহী সংগঠনের জেলা শাখার কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে নতুন এই নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সকলের সহযোগিতা কামনা করেছেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন