২৬ এপ্রিল শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা শেরপুরের ব্যবস্থাপনায় আজ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ ২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদ প্রশাসক মোঃ মামুনুর রশিদ পলাশ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শাকিল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নিজের বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক মোঃ মামুনুর রশিদ পলাশ বলেন জেলা পরিষদ সবসময়ই খেলাধুলা এবং তরুণ প্রজন্মের মেধা বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। আমরা চাই জেলার মেধাবী খেলোয়াড়রা সঠিক পৃষ্ঠপোষকতা পাক। জেলা পরিষদের পক্ষ থেকে ক্রীড়াঙ্গনের উন্নয়নে সব ধরণের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে যাতে এখান থেকেই আগামী দিনের জাতীয় মানের ক্রিকেটার উঠে আসে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন তরুণ প্রজন্মকে মাদক সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা একটি কার্যকর মাধ্যম। তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা সহনশীলতা ও দলগত চেতনা বিকাশে খেলাধুলার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে নিয়মিত চর্চা ও সঠিক নির্দেশনার মাধ্যমে শেরপুরের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ জিন্নত আলী, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফরিদ আহমেদ লুলু এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ জুলহাজ উদ্দিন। এছাড়াও জেলা ক্রীড়া কর্মকর্তা বিভিন্ন স্কুল থেকে আসা খেলোয়াড় কোচ সাংবাদিক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া সংস্থা জানায় এই টুর্নামেন্টের মাধ্যমে জেলার উদীয়মান স্কুল ক্রিকেটারদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে।




সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন