শেরপুরের নতুন পুলিশ সুপার হিসেবে এ. কে. এম. জহিরুল ইসলামের দায়িত্ব গ্রহণ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন জনাব এ. কে. এম. জহিরুল ইসলাম। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপারের কাছ থেকে তিনি এই দায়িত্ব বুঝে নেন। রবিবার বেলা ১২ ঘটিকায় নবাগত পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।এরপর বিদায়ী পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম নবাগত পুলিশ সুপারকে অভিনন্দন জানান এবং আনুষ্ঠানিকভাবে তার নিকট স্বীয় দায়িত্বভার হস্তান্তর করেন। দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশলাদি বিনিময় করেন। যোগদান অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গনে পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অফ অর্নার প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আব্দুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদ,সদর থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর সোহেল রানা, জেলার অন্যান্য থানার অফিসার ইনচার্জ, ডিএসবি অফিস কর্মকর্তাবৃন্দ, জেলা গোয়েন্দার কর্মকর্তাবৃন্দ, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ মমিনুল ইসলাম, আরওআাই মোঃ দুলাল আকন্দ, কোর্ট ইন্সপেক্টর মোঃ জিয়াউর রহমানসহ পুলিশ লাইনের অন্যান্য কর্মকর্তাগণ, পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।নবাগত পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা। চাঁদপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী এই কর্মকর্তা তার বর্ণাঢ্য কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
শেরপুরে যোগদানের পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সচিবালয় নিরাপত্তা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন। জেলাবাসী ও সুশীল সমাজ নতুন পুলিশ সুপারের হাত ধরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)