নিজস্ব প্রতিবেদক ॥ দেশ বরেণ্য মানবাধিকার সংগঠন কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ৯ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের পিটিআই গেইট সংলগ্ন এসপিকে হলরুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখার সম্মানীত সভাপতি বিশিষ্ট মানবাধিকার সংগঠক ও সিনিয়র সাংবাদিক এম. এইচ, মজনু মোল্লা। সমাজ উন্নয়ন ও প্রশিক্ষন কেন্দ্র (এসপিকে) এর প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মনিরুজ্জামান খান, মোঃ আব্দুল ওয়াহাব, এডভোকেট মেজবাহ উদ্দিন শাকিল, ইঞ্জিঃ আতাউর রহমান, ছাইদা বেগম শ্যামা, কলামিষ্ট মশিউল আলম, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: রাশেদুর রহমান রাসেল, শামিমা বেগম রুবী, ডাঃ শফিকুল ইসলাম আজাদ খান, সাংবাদিক শাহ্ আলী বাচ্চু, এমদাদুল হক প্রমুখ।
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর, জেলা শাখার বিগত কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় অত্র সাধারণ সভার ২য় পর্বে সর্ব সম্মতিক্রমে এম, এইচ,মজনু মোল্লাকে সভাপতি, মোঃ এনামুল হককে সাধারন সম্পাদক ও ডাঃ মোঃ শফিকুল ইসলাম আজাদ খানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৫ সদস্যের জামালপুর, জেলা কমিটি-২০২৬ ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মনিরুজ্জামান খান, সহ-সভাপতি যথাক্রমে মোঃ আব্দুল ওয়াহাব, এড. মোঃ মেজবাহ উদ্দিন শাকিল, ইঞ্জিঃ মোঃ আতাউর রহমান আকবর, ছাইদা বেগম শ্যামা, মশিউল আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক-মোঃ রাশেদুর রহমান রাসেল, যুগ্ম সম্পাদক-শমিমা বেগম রুবী, সাংগঠনিক সম্পাদক শাহ আলী বাচ্চু, অর্থ সম্পাদক মোঃ রাসেল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক - মানসী গোস্বামী, তথ্য সম্পাদক-মোঃ এমদাদুল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক-শাকিল ফারহান পুলন, মহিলা বিষয়ক সম্পাদক-মোস্তাকিসমা, প্রচার ও প্রকাশনা- এস, এম, এ, আউয়াল, শিক্ষা ও প্রযুক্তি সম্পাদক- তন্ময় ফারহান, অফিস বিষয়ক সম্পাদক-মোঃ আনিছুর রহমান , কার্যকরী সদস্য-যথাক্রমে মোঃ আনিছুর রহমান মিলন, আব্দুল লতিফ, মোঃ রবিউল ইসলাম, জাহিদুল ইসলাম, আফরোজা পারভীন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন