জামালপুরের বকশীগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালীন নকল করার দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দাখিল ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সময় বকশীগঞ্জ হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে এ ঘটনা ঘটে।
বহিষ্কৃত পরীক্ষার্থী উপজেলার আইরমারী ইসলামীয়া মহিলা দাখিল মাদ্রাসার ছাত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব রফিকুল ইসলাম।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পরীক্ষা পর্যবেক্ষণের সময় ওই ছাত্রীর কাছে নকলের উপকরণ দেখতে পান কেন্দ্র কর্তৃপক্ষ। পরে পরীক্ষাকক্ষে গিয়ে তার কাছে নকলের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, পরীক্ষার অসদুপায় অবলম্বনের দায়ে ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন