শেরপুর জেলা পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত ‘পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন’ (প্লেস) সরেজমিন পরিদর্শন করেছেন জেলার নবাগত পুলিশ সুপার ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি এ, কে, এম জহিরুল ইসলাম। মঙ্গলবার (০৫ মে) সকালে তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন।
মঙ্গলবার সকালে নবাগত পুলিশ সুপার প্রতিষ্ঠান প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর তিনি একাডেমির সামগ্রিক একাডেমিক কার্যক্রম, অবকাঠামোগত সুযোগ-সুবিধা এবং শ্রেণিকক্ষসমূহের শিক্ষার পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় পুলিশ সুপার শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের পড়াশোনা ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষে তিনি তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য রেখে আধুনিক শিক্ষা পদ্ধতি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট শিক্ষকদের পাঠদানসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
এ সময় পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও প্লেসের পরিচালক মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুহাম্মদ হামিদুজ্জামানসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।



সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন