'ছোটো উদ্যোগে মানব সক্ষমতার বিকাশ' স্লোগানকে সামনে রেখে শেরপুরের উৎসব কমিউনিটি সেন্টারে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং রেইজ প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিএস-এর আয়োজনে ২০ মে বুধবার একটি দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের উদ্বোধনে এবং পিকেএসএফ'র উপব্যবস্থাপনা পরিচালক মো. মশিয়ার রহমানের মুখ্য আলোচনায় অনুষ্ঠিত এই মেলায় মোট ১ হাজার ৯৫২টি সিভি জমা পড়ে (যার মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন ৯০৮টি এবং অফলাইন ৭৮৮টি) এবং সাউথইস্ট ব্যাংক, গ্রামীণফোন, আড়ং ও ইদ্রিস গ্রুপসহ ২২টি স্বনামধন্য প্রতিষ্ঠানের অংশগ্রহণে উপস্থিত ১৫৩ জন শিক্ষানবিশকে তাৎক্ষণিক চাকরির নিশ্চয়তা প্রদান করা হয়।
আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, বিশ্বের শেরপুর জেলা আদালতের বিজ্ঞ জিপি খন্দকার মাহবুবুল আলম রকীব , শেরপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ স্পেশাল পিপি এডভোকেট আশরাফুন্নাহার রুবী, আর ডি এস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুর উদ্দিন।
উল্লেখ্য, আরডিএস রেইজ প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত ৫০০ জন কোভিড-১৯ ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা, ১ হাজার ৪৯১ জন তরুণ উদ্যোক্তা এবং ৯০৫ জন শিক্ষানবিশকে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করে আত্মকর্মসংস্থান ও মজুরিভিত্তিক কর্মে যুক্ত করেছে, যাদের বর্তমান মাসিক আয় ৮ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত; যা মূলত পিকেএসএফ-এর অধীনে সারা দেশে ৮৯টি সহযোগী সংস্থার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে ভূমিকা রাখছে।




সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন