বকশীগঞ্জে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ সাইদুর রহমান সাদী
0
রাশেদুল ইসলাম রনি :
জামালপুরের বকশীগঞ্জে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে যথাযথ নিয়মে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোস্তফা কামাল টিটন, বকশীগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সেলিম মিয়া, মডেল মসজিদের ইমাম মাওলানা এনায়েতুল্লাহ , মাংস ব্যবসায়ী সাজু মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।প্রশিক্ষণে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, কোরবানির পশু জবাই ইসলামী বিধান অনুযায়ী সম্পন্ন করতে হবে এবং চামড়া সংরক্ষণে সচেতনতা বাড়াতে হবে। সঠিকভাবে লবণ ব্যবহার ও সংরক্ষণ পদ্ধতি অনুসরণ করলে চামড়ার গুণগত মান বজায় থাকবে এবং অর্থনৈতিক ক্ষতি কমবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)