শেরপুর জেলার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কেপিআই (কি পয়েন্ট ইন্সটলেশন) সমূহের সার্বিক নিরাপত্তা ও জরিপ কার্য সরজমিনে পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এবং ময়মনসিংহ কেপিআই সার্ভে কমিটির চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দীক।
আজ রবিবার (১৭ মে) তিনি শেরপুর সদর থানাধীন গাজীরখামার ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্র এবং শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি কেপিআই সমূহের জরিপ কার্য ও বর্তমান নিরাপত্তা নীতিমালা সরজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে কেপিআই সার্ভে কমিটির চেয়ারম্যানের সভাপতিত্বে গাজীরখামার গ্রীড উপকেন্দ্র ও শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির কেপিআই জরিপ কার্য সম্পাদন সংক্রান্ত এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার তাগিদ দেওয়া হয়। একই সাথে তিনি উপস্থিত কর্মকর্তাদের নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে শেরপুর জেলার পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও কেপিআই সার্ভে কমিটির সদস্য সচিব নাসরিন আক্তার, ৫৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট ও কেপিআই সার্ভে কমিটির সদস্য তাসফিন মাহমুদ অমি, জেলা এনএসআই-এর ফিল্ড অফিসার ও কেপিআই সার্ভে কমিটির সদস্য মোঃ আসাদুজ্জামান মিয়া এবং পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন