জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ)-এর শাখা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে সারমারা পূর্ব বাজারে (সরকারি হাসপাতালের বিপরীত পাশে) সংস্থার কার্যালয় স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে।
সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক এম. এম. আব্দুল হক স্বাক্ষরিত এক পত্রে গত ২২ মে এ অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ৭ এপ্রিল এস. এম. মনোয়ারুল ইসলামকে বগারচর ইউনিয়ন শাখার সভাপতি নির্বাচিত করা হয়। পরে ৯ সদস্যের উপদেষ্টা পরিষদ ও ২৪ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়, যা এক বছরের জন্য অনুমোদিত হয়েছে।
কেন্দ্রীয় নির্বাহী পরিচালক এম. এম. আব্দুল হক বলেন, আসফ সবসময় সাধারণ মানুষের আইনি অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। নবগঠিত কমিটি স্বচ্ছতা ও সুনামের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জামালপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. স্বপন হোসেন বলেন, বগারচর ইউনিয়নে শক্তিশালী কমিটি গঠন মানবাধিকার কার্যক্রমকে আরও গতিশীল করবে। জেলা কমিটি সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
নব্য প্রধান উপদেষ্টা হাসিবুল হক (সঞ্জু) বলেন, সাধারণ মানুষ যাতে আইনি হয়রানির শিকার না হন এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেন, সে লক্ষ্যেই তারা কাজ করবেন।
বগারচর ইউনিয়ন শাখার সভাপতি এস. এম. মনোয়ারুল ইসলাম বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে মানবাধিকার রক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এ কাজে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন তিনি।উল্লেখ্য, অনুমোদিত কমিটির অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে পাঠানো হয়েছে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন