নানা আয়োজনে ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
নানা আয়োজনের মধ্য দিয়ে শেরপুর প্রেসক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৪ মে রোববার রাতে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি এবং সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। জেলা তাতী দলের আহ্বায়ক লালন মোল্লা, জেলা বিএনপি সাবেক প্রচার সম্পাদক সাইফুল ইসলাম মানিক, এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা এটিএন নিউজ ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকা সাংবাদিক শফিউল আলম সম্রাট, রায়, সময় টিভি সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম হীরা, নিউজ টুয়েন্টিফোর এর জোবাইদুল ইসলাম,হুসাইন আহমেদ মোল্লা মামুন, বাবু চক্রবর্তী, সাংবাদিক সুলতান আহমেদ ময়না, জুবায়ের রহমান, তারিকুল ইসলাম, আলমগীর হোসেন, মেহেদি হাসান শামীম, রাসেল, জয়ন্ত, সিফাত,বাবু, মোঃ আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম রাজু ও আরফান আলী, প্রমুখ।
আলোচনা সভা শেষে ক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত প্রয়াত হওয়া সকল সদস্যের প্রতি গভীর সম্মান প্রদর্শন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর কেক কেটে ও উপস্থিত সদস্যদের মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উদ্‌যাপন করা হয়।
সভায় শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা তাঁর বক্তব্যে অতীতের সংকটের কথা স্মরণ করে বলেন, "দীর্ঘ ১৭ বছর শেরপুর প্রেসক্লাব পতিত ফ্যাসিস্ট সরকারের স্থানীয় এমপিদের দখলে ছিল। তখন ক্লাবের কার্যক্রম চলতো রাজনৈতিক নেতাদের ইশারায়। ৫ আগস্টের পর গঠিত এই কমিটির মাধ্যমে প্রায় দেড় বছরে আমরা সেই খাঁচা থেকে বের হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারছি। আমাদের অনেক বাধা-বিপত্তি পেরিয়ে এ পর্যন্ত আসতে হয়েছে। ষড়যন্ত্র এখনও চলছে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ থেকে তা মোকাবিলা করে যাব। আমরা কোনো রাজনৈতিক শক্তির কাছে মাথা নত করিনি এবং আগামী দিনেও মাথা উঁচু করে স্বাধীনভাবে পেশাগত ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করব।"
জেডাপী জেলার উন্নয়ন প্রসঙ্গে সভাপতি আরও বলেন, "গত বছর শেরপুর জেলার উন্নয়নে শেরপুর প্রেসক্লাবের আয়োজনে দেশের সর্ববৃহৎ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছিল। এর ফলশ্রুতিতে আজ আমরা শেরপুরে রেললাইন, বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ পেতে যাচ্ছি। ইতিমধ্যে মেডিকেল কলেজসহ অন্যান্য উন্নয়নের যে কার্যক্রম চালু হয়েছে, তাতে সরকারের অগ্রবর্তী কার্যক্রমের প্রস্তাবনায় আমাদের এই বৃহৎ মানববন্ধনের কথা উল্লেখ রয়েছে। এটা আমাদের সবচেয়ে বড় অর্জন। তাই আগামী দিনে জেলার উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং যেকোনো সংবাদকর্মীর ওপর হামলা-মামলা ও নির্যাতনের প্রতিবাদে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।"
সভায় প্রেসক্লাবের নির্বাহী সদস্য সুলতান আহমেদ ময়না ক্লাবের সাংগঠনিক গতিশীলতা ও পরিধি বাড়ানোর লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন। তিনি প্রেসক্লাবের অগ্রগতিকে আরও বেগবান করতে সহযোগী সদস্যদের মূল সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা এবং নতুন সদস্য সংখ্যা বাড়ানোর জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করেন। একই সাথে ঐতিহ্যবাহী এই প্রেসক্লাবের কার্যক্রম ও ইতিহাসকে ধরে রাখতে অতি দ্রুত একটি স্মরণিকা প্রকাশের জোর আহ্বান জানান।
সুলতান আহমেদ ময়নার এই দূরদর্শী ও সাংগঠনিক প্রস্তাবগুলোকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেন সভাপতি কাকন রেজা। তিনি তাঁর সমাপনী বক্তব্যে প্রস্তাবগুলো আমলে নিয়ে দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে প্রেসক্লাব নির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সদস্যসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)