শেরপুর সদর অফিসার ইনচার্জ সোহেল রানা টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
"পুরস্কার কাজের প্রেরণা যোগায়"— এই সততা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ টানা তৃতীয়বারের মতো শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন তিনি।
আজ রবিবার (২৪ মে, ২০২৬) জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় বিগত এপ্রিল/২০২৬ মাসের সার্বিক কর্মদক্ষতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অবদানের মূল্যায়ন করে তাকে এই শ্রেষ্ঠত্বের মর্যাদায় ভূষিত করা হয়।
আজকের অপরাধ সভায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের হাতে সম্মাননা পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন শেরপুর জেলার মাননীয় পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ মিজানুর রহমান ভূঁইয়া-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
টানা তৃতীয়বারের মতো এই গৌরবময় অর্জন প্রসঙ্গে অনুভূতি ব্যক্ত করে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ জানান, "এই অর্জন আমার একার নয়। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের শেরপুর জেলার সম্মানিত সিনিয়র অফিসারবৃন্দ এবং আমার মাঠ পর্যায়ের সকল সহকর্মীদের প্রতি। সকলের আন্তরিক সহযোগিতা ও টিম ওয়ার্কের কারণেই আজ আমি এই অবস্থানে পৌঁছাতে পেরেছি। এই পুরস্কার আগামী দিনে শেরপুর জেলার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও আইনি সেবা নিশ্চিত করতে আমার কাজের প্রেরণা আরও বহুগুণ বাড়িয়ে দেবে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)