বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেরপুর জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় সংসদকে স্বাগত জানিয়ে জেলা শহরে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ মে বিকেলে নবগঠিত কমিটির সভাপতি মো. নাঈম হাসান উজ্জ্বলের নেতৃত্বে এই শোডাউন ও আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি শেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
গত ১২ মে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির শেরপুর জেলা শাখার এই নতুন আংশিক কমিটির অনুমোদন দেন। এতে মো. নাঈম হাসান উজ্জ্বলকে সভাপতি এবং মো. খালিদুজ্জামান সিদ্দিকী আসিফকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কেন্দ্রীয় সংসদের এই সিদ্ধান্তের পর থেকেই স্থানীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এরই ধারাবাহিকতায় ১৮ মে বিকেলে নবনির্বাচিত সভাপতি মো. নাঈম হাসান উজ্জ্বলের একক নেতৃত্বে জেলা শহরে এই বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটিতে শেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক সাধারণ ছাত্র-ছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিশেষ করে ছাত্রীদের উল্লাস ও ব্যাপক অংশগ্রহণ মিছিলটিকে ভিন্ন মাত্রা দেয় এবং পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আশা প্রকাশ করেন, মো. নাঈম হাসান উজ্জ্বলের গতিশীল নেতৃত্বে শেরপুর জেলা ছাত্রদল আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হবে। তৃণমূলের নেতা-কর্মীরা নতুন এই নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে। নতুন কমিটির শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই দ্রুততম সময়ের মধ্যে ত্যাগী ও পরিশ্রমী নেতা-কর্মীদের সমন্বয়ে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।



সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন