বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর মিলল যুবকের মরদেহ

মোঃ সাইদুর রহমান সাদী
0
রাশেদুল ইসলাম রনি :
জামালপুরের বকশীগঞ্জে একটি পুকুর থেকে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রাম থেকে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করেন।
মারা যাওয়া যুবকের নাম ইস্তিয়াক হোসেন (৩৬)। তিনি সাতানীপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, ইস্তিয়াক দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যা থেকে ইস্তিয়াক নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে গ্রামের একটি পুকুরে বাঁশঝাড়ের পাশে ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পানির ভেতর থেকে মরদেহটি উদ্ধার করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ইস্তিয়াকের মরদেহ শনাক্ত করেন।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মকবুল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)