পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের গোপালপুর উত্তর বেপারীপাড়ায় গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে চাউল বিতরণ করা হয়েছে। সমাজসেবক মোশারফ হোসেন বেপারির নিজ উদ্যোগে মঙ্গলবার (২৬ মে) সকাল ১০ ঘটিকায় এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব নিজাম উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ রেজাউল করিম, মোঃ সাইদুর রহমান মাস্টার, আলহাজ্ব সাদা মোল্লা, মোঃ মনির বেপারী মাস্টার, সোবহান মাস্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রায় শতাধিক গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ চাউল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মোশারফ হোসেন বেপারীর ভূয়সী প্রশংসা করেন।সভাপতির বক্তব্যে আলহাজ্ব নিজাম উদ্দিন মোল্লা বলেন, মানুষ মানুষের জন্য। সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মোশারফ হোসেন বেপারীর এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।বিশেষ অতিথি ডা. মোঃ রেজাউল করিম বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। বিত্তবানদের আরও বেশি করে এগিয়ে আসা উচিত।”
মোঃ সাইদুর রহমান মাস্টার বলেন, “গরিব মানুষের মুখে হাসি ফোটানোই সবচেয়ে বড় ইবাদত। সমাজের প্রতিটি সামর্থ্যবান ব্যক্তি যদি অসহায়দের পাশে দাঁড়ান, তাহলে সমাজ আরও সুন্দর হবে।আয়োজক মোশারফ হোসেন বেপারী বলেন, “আমি সব সময় চেষ্টা করি এলাকার অসহায় মানুষের পাশে থাকতে। ঈদের আনন্দ যেন সবাই ভাগাভাগি করে নিতে পারে, সে লক্ষ্য থেকেই এই সামান্য উদ্যোগ।এ সময় স্থানীয় এলাকাবাসী এ ধরনের মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন