শ্রীবরদীতে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে এমপি রুবেলের আর্থিক চেক বিতরণ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরের শ্রীবরদীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, অসহায় ও দুঃস্থ ৮৪টি পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। রোববার (২৪ মে) বিকেলে শ্রীবরদী উপজেলা প্রশাসন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের হাতে সহায়তার চেক তুলে দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি মাহমুদুল হক রুবেল বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও এলাকার পিছিয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। জনগণের যেকোনো বিপদে-আপদে আমরা অতীতেও পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব। এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণেই আমাদের রাজনীতি। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এই ধরণের মানবিক সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান আলবেরুনী, পৌর বিএনপির সদস্য সচিব এস এম সোহান ও সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন।
এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজুল ইসলাম, ভারপ্রাপ্ত সদস্য সচিব আশরাফুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখলাসুর রহমান লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম রাজন, সদস্য সচিব রুকনুজ্জামান রুকন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সুমন শাহরিয়ার আফিসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)