শেরপুর জেলায় অনলাইন জুয়া ও মোবাইল ব্যাংকিংভিত্তিক জুয়া চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (৪ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের মোবারকপুর মহল্লার আখের মামুদ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম এরশাদ আলী (৩২)। তিনি শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের পশ্চিম ঝিনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুঁইয়া। তিনি জানান, গ্রেফতারকৃত এরশাদ আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন অ্যাপ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জুয়ার ব্যবসা পরিচালনা করছিলেন। তিনি শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলাসহ আশপাশের বিভিন্ন এলাকায় অনলাইন জুয়ার পোর্টাল সক্রিয় রেখেছিলেন।
অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের দলটি জানায়, ঘটনাস্থল থেকে জুয়ার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুঁইয়া আরও জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’ অনুযায়ী শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। জুয়াড়ি চক্রের অন্যান্য সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন