১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী মোঃ স্বপন মিয়া

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
মোঃ স্বপন মিয়া

মোঃ আব্দুর রহমান রাফে \
জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ স্বপন মিয়া আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করেছেন। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এই তরুণ সমাজসেবক ইতোমধ্যেই এলাকায় একজন মানবিক ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।
তিনি বলেন, একটি সুখী, সুন্দর ও উন্নত সমাজ গঠনের জন্য সর্বপ্রথম ওয়ার্ড পর্যায়ে উন্নয়নের বিকল্প নেই। তাই ৮নং ওয়ার্ডকে একটি আধুনিক, উন্নত ও মাদকমুক্ত আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মোঃ স্বপন মিয়া জানান, নির্বাচিত হলে তিনি ওয়ার্ডের অবহেলিত, সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করবেন। বিশেষ করে রাস্তা-ঘাট উন্নয়ন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি, অসহায় মানুষের সহায়তা এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে চান।
নিজের অবস্থান আরও সুদৃঢ় করতে তিনি প্রতিনিয়ত ওয়ার্ডের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, বাজার ও চায়ের দোকানে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করছেন। তরুণদের সাথে উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন এবং মুরব্বিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করছেন।
এক প্রতিক্রিয়ায় মোঃ স্বপন মিয়া বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ওয়ার্ডবাসীর ভালোবাসা ও সমর্থন পেলে আগামী দিনে আরও বড় পরিসরে মানুষের সেবা করতে চাই। আমার স্বপ্ন ৮নং ওয়ার্ডকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন ওয়ার্ড হিসেবে গড়ে তোলা।” তিনি আরও বলেন, “আমার ওয়ার্ডের প্রতিটি মানুষ আমার পরিবারের সদস্যের মতো। তাদের সুখে-দুঃখে পাশে থাকা আমার দায়িত্ব। তাই আমি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।” এদিকে এলাকাবাসী জানান, মোঃ স্বপন মিয়া একজন ভদ্র, সৎ ও মানবিক মানুষ। তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাÐে জড়িত রয়েছেন। সাধারণ মানুষের ডাকে দ্রæত সাড়া দেওয়া এবং আন্তরিক আচরণের কারণে ইতোমধ্যেই তিনি ওয়ার্ডবাসীর আস্থা অর্জন করেছেন। স্থানীয়দের প্রত্যাশা, আগামী দিনে জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে মোঃ স্বপন মিয়া ৮নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)