বকশীগঞ্জে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি ।।
জামালপুরের বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৩০ মে) রাতে পৌর বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, আদর্শ এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল,পৌর বিএনপির সহ-সভাপতি আলী আকবর, সহ-সভাপতি সুমন মিয়া, সহ-সভাপতি জহুরুল হক, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, ওলামা দলের সভাপতি মো. আরিফ মিয়া, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি রমজান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রহমত আলী, পৌর মৎস্যজীবী দলের সদস্য সচিব রাজিব মিয়া, বিএনপি নেতা দেলো, পৌর ছাত্রনেতা সিয়ামসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)