যথাযথ মর্যাদা, বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় শেরপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এক উৎসবমুখর পরিবেশে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
উক্ত ঈদের নামাজে ইমামের পেছনে সারিবদ্ধভাবে জামাতে অংশ নেন শেরপুর জেলার পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ মিজানুর রহমান ভুঞা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং স্থানীয় এলাকার সাধারণ মুসল্লিরা এই জামাতে শরিক হন। নামাজ শেষে এক আবেগঘন পরিবেশে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। একই সাথে দেশের চলমান অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ, শান্তি ও সার্বিক মঙ্গলের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন