সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী উপজেলার তাতীহাটি আইডিয়াল স্কুলের শিক্ষার পরিবেশ উন্নয়ন ও অবকাঠামোগত প্রসারে যুক্ত হলো নতুন একাডেমিক ভবন। ২ জুন মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নবনির্মিত চার তলা বিশিষ্ট ভবনের প্রথম তলার (একতলা) শুভ উদ্বোধন করেন ১৪৫ শেরপুর-৩( শ্রীবরদী- ঝিনাইগাতী) আসনের জনপ্রিয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন, "শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাতীহাটি আইডিয়াল স্কুলের এই নতুন ভবনটি অত্র অঞ্চলের শিক্ষা বিস্তারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তিনি বিদ্যালয়টির সার্বিক সাফল্য কামনা করেন এবং আগামীতেও যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শেরপুরের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার সৈয়দ আলীমুজ্জামান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র আহবায়ক আব্দুর রহিম দুলাল এবং যুগ্ম আহবায়ক আবু রায়হান মো. আলবেরুনি।
এ সময় প্রধান অতিথির সাথে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক জুবাইদুল ইসলাম রাজন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজারুল ইসলাম মিস্টার, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন শাহজাদা সহ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং শিক্ষার্থীবৃন্দ।
সংসদ সদস্যের হাত ধরে নতুন এই একাডেমিক ভবন উদ্বোধনের ফলে বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন