ঈদযাত্রায় নৈরাজ্য ঠেকাতে জামালপুরে বিআরটিএ-এর অভিযান, ১৭ হাজার টাকা জরিমানা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
নিজস্ব প্রতিবেদক : 
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়কে সার্বিক শৃঙ্খলা রক্ষা ও যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জামালপুর সার্কেলের উদ্যোগে গত ২২ মে থেকে গতকাল রোববার (৩১ মে) পর্যন্ত মোট ৯টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
এসব অভিযানকালে বিভিন্ন অনিয়মের দায়ে ১৯টি মামলায় মোট ১৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানা আদায়ের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রোড শোয়েরও আয়োজন করা হয়। বিআরটিএ জামালপুর সার্কেলের পক্ষ থেকে গত ২২ মে থেকে শুরু করে অদ্যাবধি জেলার বাস টার্মিনালগুলোতে সচেতনতামূলক মাইকিং কার্যক্রম চলমান রয়েছে।
এছাড়া জেলা প্রশাসন, পুলিশ, বিআরটিএ এবং মোটরযান মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে একটি বিশেষ ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এই ভিজিল্যান্স টিমের মাধ্যমে সার্বক্ষণিক বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে যাতে কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়, সেজন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে এবং প্রতিটি বাস কাউন্টারে সরকার নির্ধারিত ভাড়ার চার্ট দৃশ্যমান স্থানে প্রদর্শনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
জেলার প্রতিটি টার্মিনাল থেকে যেসব যাত্রীবাহী যানবাহন ছেড়ে যাচ্ছে, সেসব যানবাহনের চালক ও যাত্রীদের টার্মিনাল ত্যাগের পূর্বেই সচেতনতামূলক ব্রিফিং প্রদান করা হচ্ছে। সব মিলিয়ে সাধারণ মানুষের ঈদযাত্রা ও ফিরতি যাত্রাকে নির্বিঘ্ন, নিরাপদ ও সুশৃঙ্খল করতে বিআরটিএ জামালপুর সার্কেল মাঠপর্যায়ে অত্যন্ত সচেষ্ট ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)