শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
‘সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি, নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (০৬ জুন) সকাল ১০টায় শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সামনে থেকে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই সচেতনতামূলক র‍্যালিটি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এটিআই মোড়ে গিয়ে শেষ হয়।
র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন শেরপুরের পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, স্থানীয় সরকারের উপপরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক মিজ্ আরিফা সিদ্দিকা এবং শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।
এছাড়াও র‍্যালিতে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বর্ণাঢ্য এই র‍্যালি শেষে ডেঙ্গুর ভয়াবহতা ও প্রতিরোধে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পুরো শহরজুড়ে মাইকিংয়ের মাধ্যমে বিশেষ প্রচার অভিযান চালানো হয়। এ সময় বক্তারা ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে সবাইকে নিজ নিজ ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)