যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে শেরপুরে শহর ও সদর উপজেলা যুবদলের বিশাল আনন্দ মিছিল

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে শেরপুরে এক বিশাল আনন্দ ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত এই কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নূরুল ইসলাম নয়ন এমপিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় শেরপুর জেলা যুবদলের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। ৬ জুন শনিবার বিকালে শেরপুর শহর যুবদল শাখা ও শেরপুর সদর উপজেলা যুবদলের যৌথ উদ্যোগে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে সদর উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ এবং শহর যুবদলের সদস্য সচিব আবু আশরার রনি সরাসরি উপস্থিত থেকে নেতৃত্ব দেন। তাদের যৌথ নেতৃত্বে যুবদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক মিছিলে অংশ নেন। ব্যানার, ফেস্টুন হাতে নেতা-কর্মীরা নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে এবং বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আব্দুল মোনায়েম মুন্না এবং নূরুল ইসলাম নয়ন এমপির দক্ষ নেতৃত্বে আগামী দিনে জাতীয়তাবাদী যুবদল আরও বেশি সুসংগঠিত ও শক্তিশালী হবে। একই সাথে তৃণমূল পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত যুবদল যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)