বকশীগঞ্জে হিটস্ট্রোকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন ইঞ্জিনিয়ার সাঈদ হাসান

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রবিয়ারচর গ্রামের বাসিন্দা ছানোয়ার হোসেন (৬০) হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও লন্ডন প্রবাসী সমাজসেবক ইঞ্জিনিয়ার সাঈদ হাসান।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ জুন দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ছানোয়ার হোসেন মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রীএবং দুই ছেলে রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারটি আর্থিক সংকটে পড়ে।
পরিবারটির দুরবস্থার কথা জানতে পেরে ইঞ্জিনিয়ার সাঈদ হাসান তাঁর ব্যক্তিগত অর্থায়ন থেকে ৫ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।শনিবার (৬ জুন) বিকেলে রবিয়ারচর গ্রামে মরহুমের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী ওরফুলি বেগমের হাতে সহায়তার অর্থ তুলে দেন হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা সভাপতি আসিফ খন্দকার , সিনিয়র সভাপতি আব্দুল হক মাস্টার, প্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম, সদস্য মামুন, আজাদ, কামরুল হাসান (কালাম), সাংবাদিক আবু তাহের শেখ এবং ইঞ্জিনিয়ার সাঈদ হাসানের বড় ভাই মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা মরহুম ছানোয়ার হোসেনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই ইঞ্জিনিয়ার সাঈদ হাসান দীর্ঘদিন ধরে প্রবাসে থেকে সমাজসেবামূলক নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)