শেরপুরের শ্রীবরদী সীমান্তের রাঙ্গাজান পাহাড়ি এলাকায় রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (২৯ জুন) ভোরে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহের আওতাধীন তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির একটি চৌকস অভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। দলটি শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভারত সীমান্ত ঘেঁষা রাঙ্গাজান গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ২৯২ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করে।
ল্যান্স নায়েক বা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে রেখেই পাহাড়ি জঙ্গলের দিকে পালিয়ে যায়। ফলে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ সোমবার দুপুরে শাড়ি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ২৯২টি ভারতীয় শাড়ির আনুমানিক সিজার (জব্দ) মূল্য প্রায় ১৭ লক্ষ ৫২ হাজার টাকা। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা এই শাড়িগুলো লিয়েন করার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এমন কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন