শেরপুরে পুলিশের বিশেষ অভিযান: ৪০ বোতল ভারতীয় মদ ও ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর সদর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ বোতল ভারতীয় মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ১ জুন (সোমবার) রাতে সদর উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টা ৪৫ মিনিটে শেরপুর সদর পৌরসভার ঢাকলহাটি এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়। সেখান থেকে ৪০ বোতল ভারতীয় মদসহ এক আসামিকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশের বিশেষ টিমটি।
এর পরপরই অপর একটি পৃথক অভিযানে উপজেলার চর শেরপুর ইউনিয়ন এলাকা থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও একজন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের পর আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং তিনবারের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা’র বিশেষ তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় এই সফল অভিযান পরিচালিত হয়।
অভিযান প্রসঙ্গে ওসি মোঃ সোহেল রানা জানান: "মাদক নির্মূলে শেরপুর সদর থানা পুলিশ জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। জেলাকে মাদকমুক্ত করতে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা কঠোরভাবে জারি থাকবে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)