বিদ্যুৎ সাশ্রয়ে কড়াকড়ি: শেরপুরেও সন্ধ্যা ৭টায় বন্ধ হবে মার্কেট ও বিলবোর্ড

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শেরপুর জেলাতেও সব ধরনের শপিং মল, মার্কেট, দোকানপাট এবং বিলবোর্ডের আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়সীমা প্রযোজ্য হবে চলমান ও অনুষ্ঠেয় সব ধরনের মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও। ১ জুন বিদ্যুৎ বিভাগের জারি করা এক নির্দেশনার পরিপ্রেক্ষিতে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আজ থেকেই জেলায় এই নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীদের সুবিধার্থে সাময়িকভাবে দোকান ও মার্কেট খোলা রাখার সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে ঈদের বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে আবারও আগের কঠোর নিয়মে ফিরেছে সরকার। এখন থেকে রাত ১০টার পরিবর্তে ঠিক সন্ধ্যা ৭টার মধ্যেই সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন নির্দেশনাটি শতভাগ বাস্তবায়নে মাঠ পর্যায়ে তৎপরতা শুরুর তাগিদ দিয়েছেন। বিদ্যুৎ সাশ্রয়ের এই রাষ্ট্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত তদারকি করবে বলে জানা গেছে। নির্দেশনার মধ্যে রয়েছে রাত ১০টার পরিবর্তে আবশ্যিকভাবে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। সব ধরনের বিলবোর্ডের বাতি ও আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে নিভিয়ে ফেলতে হবে। চলমান বা অনুষ্ঠেয় যেকোনো বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে। বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে সরকারের এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)