বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) কলেজ অডিটোরিয়ামে এই বিদায় সংবর্ধনা ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান খান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ এডহক কমিটির সভাপতি ও শেরপুর জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির আহবায়ক অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা তাদের আগামী দিনের শিক্ষাজীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
উক্ত বিদায় অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মচারী, বিদায়ী পরীক্ষার্থী এবং অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন