নালিতাবাড়ীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল: ৫ জন গ্রেফতার

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ব্যানারে মিছিল করার অপরাধে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ জুন (শুক্রবার) বিকেলে উপজেলার কাপাসিয়া এলাকায় নকলা-নালিতাবাড়ী মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে কাপাসিয়া এলাকায় মহাসড়কে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে কিছু লোক জড়ো হয়ে মিছিল বের করে। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল দ্রুত সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলেও ঘটনাস্থল থেকেই ৫ জনকে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন মিজান মিয়া পিতা: আবুল কাশেম, সাং: যোগানিয়া,রুহুল আমিন পিতা: জাবেদ আলী, সাং: যোগানিয়া ভাটি গাংপাড়,শহিদুল ইসলাম পিতা: আব্দুর রহিম, সাং: বাজার ছিটপাড়া,আব্দুল কাদির পিতা: মৃত কফিল উদ্দিন, সাং: উজান গাংপাড়,আতাউর রহমান সুমন পিতা: মৃত আফতাব উদ্দিন, সাং: গোবিন্দনগর। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল করার অভিযোগে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি সহযোগীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)