ডিএফপি’র উচ্চমান সহকারী আবুল কালাম আজাদের ইন্তেকাল

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক \
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) উচ্চমান সহকারী মোঃ আবুল কালাম আজাদ (৫১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ৩০ মে সকাল ১১টা ২০ মিনিটে তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আবুল কালাম আজাদ গোয়ালন্দ উপজেলার দেওয়ানপাড়া গ্রামের মোঃ আব্দুল খালেকের ছেলে। তিনি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উচ্চমান সহকারী পদে অত্যন্ত সুনামের সাথে কর্মরত ছিলেন।
জানা গেছে, আবুল কালাম আজাদ কিছুদিন যাবত ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গত ২৫শে মে সন্ধ্যায় তিনি ঢাকা থেকে সপরিবারে গোয়ালন্দ উপজেলার দেওয়ানপাড়া গ্রামে নিজ বাড়িতে পবিত্র ঈদুল আযহা উদযাপনে আসেন। গত ৩০ মে সকাল ১০টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। একই দিন বাদ মাগরিব জানাযা শেষে তাকে গোয়ালন্দ পৌর কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি পিতা, স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মোঃ আবুল কালাম আজাদের মৃত্যুতে দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার পরিবার গভীরভাবে শোকাহত। দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার পরিবার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছে, তিনি যেন পরিবারটিকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)